ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৯ জুন ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে মাটির আলপথ। সেই পথ ধরে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। তার দুহাতে পরম মমতায় জড়ানো এক গন্ধগোকুল। ঠিক তার পেছন পেছন, যেন অতন্দ্র প্রহরী হয়ে হেঁটে যাচ্ছে এক বিশাল সজারু।

সজারুর পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে তার সব হিংস্রতা ভুলে গেছে। এমন এক রূপকথার মতো দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে চোখ জুড়িয়ে গেছে কোটি মানুষের।

ভিডিওটি প্রথম দেখায় মনে হবে, কোনো হলিউডি অ্যানিমেশন বা ডিজনির রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে চোখের সামনে। শিশুটি যখন ছোট্ট পা ফেলে মেঠোপথ দিয়ে এগিয়ে যায়, বন্যপ্রাণীগুলো তাকে সঙ্গ দেয় অসীম মমতায়। এই দৃশ্য মানুষকে বাধ্য করেছে শিশুটিকে ‘ডিজনি প্রিন্সেস’ বা অরণ্যের রাজকন্যা বলে ডাকতে।

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের ছবি। দেশ-বিদেশের কিছু সংবাদমাধ্যমও একে বাংলার রূপ বলে প্রচার করেছিল। কিন্তু ভালোবাসার কোনো দেশ হয় না, সীমানা হয় না।

অনুসন্ধানে জানা গেল, এই অপরূপ দৃশ্যটি আসলে বাংলাদেশের নয়, বরং শ্রীলঙ্কার এক সবুজ প্রান্তরের। ভিডিওর সেই ছোট্ট রাজকন্যা যখন আদুরে গলায় কথা বলছিল, তার মুখে ছিল মিষ্টি সিংহলি ভাষা।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্যমতে, গত ১২ জুন প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কার এক ব্যক্তি প্রথম ফেসবুকে এই ভিডিও শেয়ার করেন।

শ্রীলঙ্কার সিংহলি ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে।’ প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীগুলোর আরও একাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে।